অন্ত্যমিল, দূর হটো
5/5 - (1 vote)

সৈকত মাইতির ছবিমদনের পায়ে রতির ওষ্ঠ
কৃষ্ণবিরহে রাধার কষ্ট
অব্যক্তের মূর্তি স্পষ্ট
দেখা যায়, চেনা যায় না।

এ মহাপৃথিবী কখন রুষ্ট
কখন ক্লান্ত কখন তুষ্ট
কেউ রোগা কেউ হৃষ্টপুষ্ট
সব বোঝা যায়, যায় না।

কোন রেলগাড়ি কু ঝিকঝিক
পাশ দিয়ে ছোটে কি ইলেকট্রিক
ট্রেন, সন্তান একসেনট্রিক
বাবা বোঝে, মা বোঝে না।

ছন্দ জানলে কী ম্যাট্রিক
কী বা গ্র‍্যজুয়েট পি এইচ ডি ঠিক
কাঁটা ঘুরে চলে টিক টিক টিক…
মানবজমিন রয় যে পতিত আজ কেউ তা চষে না।

চসার কিংবা কাহ্নু পাদ
কবিতায় আজ এঁরা বরবাদ
অন্ত্যমিলে লিখলে প্রমাদ
সে কবিতা কেউ পোঁছে না।

ছবি: সৈকত মাইতি