রাজীব কর

রাজীব কর

এম.এ. বি.এড। পেশায় শিক্ষক। ১৯৬৭ সালে ভারতের কলকাতায় জন্ম। প্রকাশিত বই : শ্যাওলাদের মিহি আলোচনা (১৯৯৬), বিষাদবতী মেঘ (২০০০), যতবার ভাঙছে জল (২০০৬), পরিধির বাইরে (২০১৮), ভাষায় ভাসা (২০২২)। সম্মাননা: কবি গোপাল ভৌমিক স্মৃতি পুরস্কার (১৯৯৭), রামমোহন লাইব্রেরি প্রদত্ত সাহিত্য পুরস্কার (২০২৩-২০২৪), জলধর সেন স্মারক সম্মান ২০২৩।

শেষ-পর্যন্ত তুমিই

অদ্রীশ সিংহের ছবি

যেভাবে আমরা দীপশলাকাকে
দেশলাই করে নিতে পারি,
যেভাবে দ্বিপ্রহরকে করে নিই দুপুর,
সেভাবেই আমরা রবীন্দ্রনাথকে
করেছি রবিঠাকুর।

এর নাম ভালোবাসা,
এর নাম আপনবোধ।

অদ্রীশ সিংহের ছবিআমাদের দিনে-দীনতায়,ক্ষণে-ক্ষতে,
কোমল গান্ধারে, আহির ভৈরবে
শেষ-পর্যন্ত তুমিই, ঠাকুর !

সমস্ত পারাপারের তুমি সাঁকো !
অবাক-আবিষ্কারে ঋদ্ধ রাখো !

যেখানে সুখ দুঃখ কিছুই নেই —
সেই মধ্যবর্তী শূন্যতায়ও
তোমার বিরাজ, ঠাকুর !

প্রাণ তো সবার থাকে, আমারও ছিল
তুমি তাতে ভরে দিলে গান।
যাপনের রোদ্দুরে তাই
বকুল ফুলের মতো ঝরে পড়ে সুর।

যখন ব্যক্তি নই সমাজ নই —
মধ্যরাতের সেই মধ্যবর্তী পূর্ণতায়ও
তোমার বিরাজ, ঠাকুর !

ছবি : অদ্রীশ সিংহ

আরো পড়ুনশেষ-পর্যন্ত তুমিই