সুদীপ্ত মাজি

সুদীপ্ত মাজি

বিশ শতকের নয়ের দশকের সুপরিচিত কবি সুদীপ্ত মাজি-র জন্ম ২৭ নভেম্বর ১৯৭২। মধ্য-কলকাতায়। আবাল্য বসবাস ভারতের শেফিল্ড শহর হাওড়ায়। ভাষা ও সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণির স্নাতকোত্তর এবং পিএইচ ডি। পেশা অধ্যাপনা। আলিপুরদুয়ার কলেজ ও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে কলকাতার সাবিত্রী গার্লস কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। প্রাপ্ত পুরস্কার ও সম্মাননার মধ্যে উল্লেখযোগ্য -- নতুন কৃত্তিবাস পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার ও শিরোমণি সম্মাননা, কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের গবেষক সম্মাননা ইত্যাদি। প্রকাশিত গ্রন্থসংখ্যা ষোলো।

নামের মাস্তুলে পাখি

অদ্রীশ সিংহের ছবি
ঠাকুরদাদা

অদ্রীশ সিংহের ছবি অদ্রীশ সিংহের ছবি অদ্রীশ সিংহের ছবি

গান জাগছে। আনন্দের প্রপাত ঝরছে
ঘর জুড়ে। তবু কেন অন্ধকার ভেসে ওঠে এত?

বরানগরের ছেলে, সাতাশ- আটাশ, এসে
ঠাকুরকে প্রশ্ন করে বসে।

পরমহংস হাসলেন, বুঝেছি, পড়ছে না ঘাটে ঘাটে
চাষা কতদিন খাটছে, পুকুরের জল তবু
ক্ষেতে আসছে না…

হঠাৎ একদিন এল, অকস্মাৎ, কল্লোল আনন্দ
বয়ে আনে

রুখাশুখা ঘরজুড়ে মল্লারের ধ্বনি শোনা গেল…

ছবি: অদ্রীশ সিংহ

কেদার

অদ্রীশ সিংহের ছবি

পৌষমাস। সোমবার। রাধাভাবে ব্যাকুল ঠাকুর
বৃন্দাবনলীলা-মাতোয়ারা। কেদার চাটুজ্যে এসে
প্রণাম করলেন, তাঁর
অন্তরে গোপীর ভাব। গাইতে গাইতে সমাধিতে
নিশ্চল ঠাকুর

হালিশহরের যাত্রা কলিকাতা অভিমুখে দক্ষিণেশ্বরের
দরজায় থামে কিছুক্ষণ

পান্থপাদপের নীচে কেদারের অনুরাগ
সরযূনদীর মতো ধারাবতী হল

আলো জ্বলল অন্তরীক্ষজুড়ে…

ছবি: অদ্রীশ সিংহ

আরো পড়ুননামের মাস্তুলে পাখি