উৎপল মান

উৎপল মান

জন্ম নভেম্বর ১৯৭০। বাঁকুড়া জেলার মালিয়াড়া গ্রামে। বর্তমানে দুর্গাপুরের বাসিন্দা। পেশা শিক্ষকতা । কবিতা এবং গল্প লিখেছেন দেশ, সানন্দা, আনন্দবাজার পত্রিকা, বর্তমান, সংবাদ, কৃত্তিবাস, নতুন কৃত্তিবাস, শিলাদিত্য, আরম্ভ, তথ্যকেন্দ্র, কথাসাহিত্য, কলেজস্ট্রীট এবং ছোট-বড়ো আরও নানা কাগজে। প্রকাশিত কবিতার বই সাতটি। গল্পগ্রন্থ একটি। একই মলাটে দুটি উপন্যাস প্রকাশিত। নীরবে লেখায় সততায় বিশ্বাসী। ভালবাসেন রবীন্দ্রসংগীত ও লোকগান। পেয়েছেন খড়গপুর প্রেসক্লাব প্রদত্ত বর্ষসেরা পুরস্কার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরিবার এবং হাঁসুলি পত্রিকা থেকে দেওয়া রাইকমল পুরস্কার, এবং বড়ু চণ্ডীদাস ভূমিপুত্র পুরস্কার।

লোকটা

সৈকত মাইতির ছবি

সৈকত মাইতির ছবি

একটা মানুষ তার সবকিছু ছেড়ে চলে যায়
সবকিছু ফেলে কেন হারিয়ে যায় একা?
তৃষ্ণা ছিল জীবনের, মোহ ছিল কাম ছিল
খুঁজে পাওয়ার মতো রাস্তাও তো ছিল একাধিক
তবে কি ছিল না তেমন বন্ধু বা প্রতিবেশী, গ্রাম
এতটা হাঁটার পর একান্ত আশ্রয়?
নীরব কথার পর আগুন জ্বালিয়ে বসার কেউ কি ছিল না?
লোকটা কিন্তু ঝুঁকি নিয়ে কখনও হাঁটেনি
নীতির পক্ষেও করেনি জোরালো সওয়াল
লোকটা আসলে একেবারে সাদামাটা একটা লোক
অফিস করেছে আর মাথা গুঁজে দিয়েছে সংসারে
বুঝেছে অগাধ ক্লেদ আর অভ্যাস নষ্ট করে দেয়
সম্পর্কের মহার্ঘ বিদ্যুৎ!

ছবি: সৈকত মাইতি

আরো পড়ুনলোকটা