রাতকাহন

মধ্যযামে রাজপথ তামাদি হয়ে যায়। শব্দের তীক্ষ্ণতা বাড়ে, বাসস্টান্ডে কুয়াশার সর পড়ে। রাত্রি গভীর হলে বাতাসে ভেসে আসে পড়া মুখস্ত করার একঘেয়ে আওয়াজ। কলকাতার মরা বন্দরে একটি শিপইয়ার্ড আছে। সেইখানে, কোথায় কী হয়, কেউ জানে না, শুধু ওভারকোট পরিহিত দীপকের…














