গ্রাস
5/5 - (2 votes)

চিত্রদীপ দাশের ছবি

কুচকাওয়াজের সাদা রথ
তুমি তার সেবাইত
উন্নয়নের কাছে আরও কিছু নত হই
অগ্নিবর্ষী ভাষণে তোমার
সিংহ গাড়ি আসে অধিক প্রেরণা নিয়ে
তার আগ্রাসে যায় আমাদের শিল্প ও শ্রম
মেলা লোকলস্কর মন্ত্রীসান্ত্রী
নিজস্ব খাদ্য খোঁজে সকলেই
আমি নিশ্চুপে ভাবি ক্ষুধা নিবারণ

ছবি : চিত্রদীপ দাশ