রান্নাঘর
অনুগ্রহ করে এই লেখাটির মূল্যায়ন করুন

অরিন্দম বসুর ছবিশীত এলেই
গাছেরা রান্নাঘর পাল্টায়

তাপ পুড়িয়ে
সবুজ ক্লোরোফিলে গাছেরা নতুন করে রান্নাঘর
তৈরি করে নিজের আর
মানুষের জন্য…

মানুষ রান্নাঘর বিশেষ একটা পাল্টায় না
তবুও মানুষ সব পুড়িয়ে
শেষে গাছ পোড়ায়….

ছবি: অরিন্দম বসু